তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তৃতীয় দফার খাদ্য সামগ্রী বিতরণ
দি নিউজ লায়ন; পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে এই করোনা মহামারী ও ঘুর্নিঝড় বিপর্যস্ত সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র সেই ধারা অনুসরণ করে সোমবার তৃতীয় পর্যায়ে প্রায় ত্রিশটি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী, সাবান ও মাস্ক তুলে দিলো শালবনীর কাশীজোড়া অঞ্চলের বৈকুন্ঠপুরে।
তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির চক্র সভাপতি তন্ময় সিংহ বলেন আমরা ৯ ই জুন শতাধিক মানুষকে অন্নদানের মাধ্যামে এই কর্মসূচি সূচনা করে, ১৩ ই জুন কর্ণগড় অঞ্চলের ডাঙ্গরপাড়াতে খাদ্য সামগ্রী বিতরণ করি প্রায় পঞ্চাশ টি পরিবারকে। সোমবার তৃতীয় পর্যায়ে মানুষের পাশে থাকার বার্তা পুনরায় দিলাম ত্রিশ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে। ওই অনুষ্ঠান টি পরিচালনার করেন রামসরোজ মুখার্জি ও বিশ্বজিৎ পাল। সংগঠনের তরফে অমর চৌধুরী ধন্যবাদ জানান।

Post a Comment